টুঙ্গিপাড়া প্রতিনিধি:- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোবাইল কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণ। আজ বৃহস্পতিবার উপজেলার পাটগাঁতী ইউনিয়নের চিংগড়ী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের নাম আকাশ মণ্ডল (১৮)। তিনি চিংগড়ী গ্রামের লক্ষণ মণ্ডলের ছেলে। পরিবারের সঙ্গে গ্রামে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে গান গাইতেন।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মণ্ডল জানান, বেশ কিছুদিন ধরে আকাশ তাঁর বাবার কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়ার জন্য বায়না করছিল। তাঁর বাবা ধান ওঠার পরে মোবাইল কিনে দেবেন বলেছিলেন। কিন্তু ছেলে অভিমান করে আজ বৃহস্পতিবার ভোরে বাড়ির পার্শ্ববর্তী বাগানের বরইগাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…