রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন শুক্রবার

নিজস্ব প্রতিবেদক:- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন।

টুঙ্গিপাড়ায় বিকেলে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফর ঘিরে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে।

টুঙ্গিপাড়ার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির পিতার সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানারও আসার কথা রয়েছে।’

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিকেলে সড়কপথে পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়া যাবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবদীন বাসসকে জানান, রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন পারিবারিক সদস্য ও রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তারা।

বঙ্গভবন থেকে মোটর শোভাযাত্রাসহ টুঙ্গিপাড়ার উদ্দেশে বেলা পৌনে ২টায় রাষ্ট্রপতির যাত্রা করার কথা রয়েছে।

রাষ্ট্রপ্রধান জাতির পিতার সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। মোনাজাত শেষে তিনি পরিদর্শন বইয়ে সই করবেন।

পরে রাষ্ট্রপতি মোটর শোভাযাত্রা টুঙ্গিপাড়া থেকে কালনা সেতু এলাকা পরিদর্শন করবেন। সেখান থেকে মাদারীপুরের শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত এবং ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ও মসজিদ পরিদর্শনে যাবেন।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago