কাশিয়ানী

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা ও বিশ্ববিদ্যালয় শিক্ষিকা সাবরিনা বিনতে আহমেদ-এর নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্থানীয় নেতা-কর্মী ও সচেতন নাগরিকদের একটি বড় অংশ তাঁকে জাতীয় সংসদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

সাবরিনা বিনতে আহমেদ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগে, যেখানে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতির পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর রয়েছে সক্রিয় উপস্থিতি। তিনি বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের পরিচালক হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি দৈনিক জনকণ্ঠের অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের উপদেষ্টা হিসেবেও যুক্ত আছেন।

দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে সাবরিনা বিনতে আহমেদ নিজেকে একজন সচেতন, দায়িত্বশীল ও দৃঢ়চেতা নারী নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী হলেও তাঁর রাজনৈতিক পরিচয় ব্যক্তিগত সম্পর্কের গণ্ডি পেরিয়ে নিজস্ব কর্ম ও যোগ্যতার ভিত্তিতেই সুপ্রতিষ্ঠিত।

স্থানীয়দের মতে, সংরক্ষিত নারী আসনে তাঁর মতো শিক্ষিত, অভিজ্ঞ ও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত একজন নারী নেতৃত্বকে জাতীয় সংসদে অন্তর্ভুক্ত করা হলে নারীর অধিকার, গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের প্রশ্নগুলো আরও শক্তভাবে উপস্থাপিত হবে। গোপালগঞ্জের রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের বিকাশে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে বলেও মনে করছেন।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

2 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

2 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago