পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
জানা যায়, সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৫৮ জন। এদের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা করেন অভিভাবক সদস্য ৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ২ জন।
এসময় প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম।
এ নির্বাচনে অভিভাবক সদস্য হিসাবে বিজয়ীরা হলেন:- মো. আলিম মোল্লা, মো. সিরাজুল ইসলাম, মো.বিল্লাল মুন্সী, মো. আরিফ হোসেন ও সংরক্ষিত মহিলা সদস্য মোছা. আনোয়ারা ইয়াসমিন।
এছাড়াও দাতা সদস্য ২’জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ২১ জন দাতা সদস্যের মধ্যে ১৪ ভোট পেয়ে মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচিত হন।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…