সাধারণ মানুষের আস্থার জায়গা অর্জন করতে পেরেছে র‍্যাব; মহাপরিচালক

প্রতিনিধি কাশিয়ানী:- র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করে আসছে। র‍্যাব অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকরী ভূমিকা রেখে জনসাধারণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। জনগণের জানমাল রক্ষায় র‍্যাব প্রতিনিয়ত কাজ করছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নবনির্মিত র‍্যাব-৬ এর ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব বদ্ধপরিকর। বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টায় জড়িত মুফতি হান্নানসহ অন্যান্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে র‍্যাব। এছাড়া বিভিন্ন সময়ে ডাকাতি, ধর্ষণ, খুন, মাদকসহ অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।

র‍্যাবের মহাপরিচালক বলেন, গোপালগঞ্জে র‍্যাবের ক্যাম্প ছিল না। ফলে অপরাধ সংঘটিত হলে খুলনা থেকে এসে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে র‍্যাব-৬ টিমকে ক্রমাগত সমস্যায় পড়তে হতো। গোপালগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে ও প্রধানমন্ত্রীর নির্দেশে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় র‍্যাবের স্থায়ী ক্যাম্প স্থাপন করা হলো। গোপালগঞ্জে স্থাপিত র‍্যাবের ক্যাম্প মাদক, সন্ত্রাসসহ অন্যান্য অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করবে।

এ সময় র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফিরোজ কবির, গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলি আফিফা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী-মুকসুদপুর সার্কেল) কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মেহেদী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, ওসি মুহাম্মদ ফিরোজ আলম উপস্থিত ছিলেন।

পরে র‍্যাব প্রধান তার নিজ গ্রাম উপজেলার বরাশুর এলাকার ভাটিয়াপাড়া রেলস্টেশন মাঠে র‍্যাব আয়োজিত মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সুধি সমাবেশে যোগ দেন।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago