April 12, 2026
Ajker Kashiani

নির্বাচনী আমেজে গোপালগঞ্জ, তিন আসনে ৩৮ প্রার্থীর মনোনয়ন

অনলাইন নিউজ ডেস্ক:- গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। এবার জেলার তিনটি আসনে স্বাধীনতার পর সর্বোচ্চ সংখ্যক প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের তিনটি আসনে মোট ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন। এর মধ্যে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে গোপালগঞ্জ-১ আসনে ১৩ জন, গোপালগঞ্জ-২ আসনে ১৩ জন এবং গোপালগঞ্জ-৩ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

সোমবার বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে কার্যালয়ে উপস্থিত হলে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গোপালগঞ্জ-১ আসনে মনোনয়ন দাখিলকারীরা-
বিএনপি থেকে সেলিমুজ্জামান সেলিম, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আব্দুল হামিদ মোল্লা, জাতীয় পার্টি (এরশাদ) থেকে সুলতান জামান খান, গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া, জনতার দলের মো. জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমান, এবি পার্টির প্রিন্স আল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিশের ইমরান হোসেন আফসারি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিরোদ বরণ মজুমদার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আশরাফুল আলম শিমুল, আনিসুর রহমান, নাজমুল আলম ও কাইয়ুম আলী খান।

গোপালগঞ্জ-২ আসনে মনোনয়ন দাখিলকারীরা-
বিএনপি থেকে কে এম বাবর, ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম সিকদার, বাংলাদেশ খেলাফত মজলিশের শুয়াইব ইবরাহীম, জাকের পার্টির মাহমুদ হাসান, গণফোরামের শাহ মফিজ, গণঅধিকার পরিষদের দ্বীন মোহাম্মদ এবং স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু, কামরুজ্জামান ভূঁইয়া, মো. সিরাজুল ইসলাম, উৎপল বিশ্বাস, সিপন ভূঁইয়া, রনি মোল্লা ও মশিউর রহমান।

গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়ন দাখিলকারীরা-
বিএনপি থেকে এস এম জিলানী, জামায়াতের এম এম রেজাউল করিম, এনসিপির মো. আরিফুল দাঁড়িয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মারুফ শেখ, বাংলাদেশ খেলাফত মজলিশের আব্দুল আজিজ, গণফোরামের দুলাল চন্দ্র বিশ্বাস, এনপিপির শেখ সালাউদ্দিন, গণঅধিকার পরিষদের আবুল বশার দাঁড়িয়া, খেলাফত মজলিশের আলী আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী রওশন আরা, মো. হাবিবুর রহমান ও গোবিন্দ্র চন্দ্র প্রামানিক।

উল্লেখ্য, এর আগে ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে ২৮ জন করে এবং ২০০১ সালের নির্বাচনে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

আরো খবর

What You May Have Missed at the Alley 33 Fashion Event

admin

3 Books to Help You Create a New Lifestyle that Lasts

admin

DriveShare Lets You Rent Your Dream Car From A Car Collector

admin