27.3 C
New York
June 28, 2026
Ajker Kashiani

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট বিষয়ক নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজারে অবস্থিত তাক্বওয়া এন্টারপ্রাইজে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬০ জন নির্মাণশিল্পী অংশগ্রহণ করেন।

সম্মেলনে বক্তারা ঢালাই স্পেশাল সিমেন্টের বিভিন্ন গুণাগুণ তুলে ধরেন। তারা বলেন, এ সিমেন্ট দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং দীর্ঘমেয়াদে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে। সাদ বিম ও কলামের দ্রুত ও মজবুত নির্মাণে এটি অত্যন্ত কার্যকর। এছাড়া দীর্ঘ সময় সাটারিং রাখার প্রয়োজন কমিয়ে নির্মাণ ব্যয় সাশ্রয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জোন ইনচার্জ শাহেদ মোর্শেদ, গোপালগঞ্জের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহিন মল্লিক, সিনিয়র এক্সিকিউটিভ রাসেদ খন্দকার এবং কাশিয়ানী উপজেলা ডিলার তাক্বওয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মারুফ বিল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম।

আয়োজকরা জানান, নির্মাণশিল্পীদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং পণ্যের গুণগত মান সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ ধরনের সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আরো খবর

কাশিয়ানীতে ১৮০ পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ

admin

বিএনপি নেতার অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

admin

কাশিয়ানীতে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

admin