Ajker Kashiani

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ব্যাসপুর বাজারের মজিবর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে মাসুদ শেখের এসএস পাইপ ও লোহার ওয়ার্কশপ, আসলামের জ্বালানি তেলের দোকান, ইনামুলের মাইক সার্ভিস, মাহফুজ মেকারের দোকান এবং আখের আলীর মুদি দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাসুদ শেখের ওয়ার্কশপে লোহার কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের জ্বালানি তেলের দোকানে ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুন আশপাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ রেজাউল মাওলা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এতে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।

The post ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত appeared first on Ajker Kashiani.

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

আজ রোববার (২৮ জুন) বেলা ১১টায় ভাটিয়াপাড়া নিজ ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স নাহার এন্টারপ্রাইজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী জামিনুর রহমান তুহিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামিনুর রহমান তুহিন বলেন, আমি দীর্ঘদিন ধরে ভাটিয়াপাড়া (বরাশুর) এলাকায় সততা ও সুনামের সাথে রড-সিমেন্টের ব্যবসা করে আসছি। তবে একটি স্বার্থান্বেষী মহল তার ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ওই চক্র তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করে।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি কিছু জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে তাকে জড়িয়ে ‘গোপালগঞ্জে আলাদীনের চেরাগের অপর নাম তুহিন’ এবং ‘আলাদীনের চেরাগ হাতে পেলেন কাশিয়ানীর তুহিন’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

তুহিন বলেন, সংবাদে তার নামে ‘নাহার ফ্যাশন হাউজ’, ‘নাহার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড’, ‘নাহার হাউজিং’ ও ‘নাহার রিসোর্ট’ নামে একাধিক প্রতিষ্ঠানের মালিকানা দাবি করা হলেও বাস্তবে তার একমাত্র বৈধ ব্যবসাপ্রতিষ্ঠান ‘নাহার এন্টারপ্রাইজ’। প্রতিষ্ঠানটি ব্যাংক ঋণের মাধ্যমে পরিচালিত হয় এবং তিনি নিয়মিত কর পরিশোধকারী একজন ব্যবসায়ী।

তিনি আরও বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ফলে তিনি ও তার পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি চাঁদাবাজ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে প্রকৃত তথ্য তুলে ধরে দায়িত্বশীল সাংবাদিকতা করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

The post চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন appeared first on Ajker Kashiani.

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়বাগ গ্রামের পূর্বপাড়া উকিলের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সুমন শেখ উপজেলার বড়বাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে। তিনি পাশের কাশিয়ানী এম.এ. খালেক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের দাবি, গ্রামের কুদ্দুস শেখের ছেলে হুসাইন শেখের সঙ্গে সুমনদের দীর্ঘদিনের বিরোধ ছিল। ঘটনার দিন কাশিয়ানী থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বড়বাগ গ্রামের পূর্বপাড়া এলাকায় শামিম শেখের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়।

নিহতের বড় ভাই শামিম শেখ অভিযোগ করেন, কয়েকদিন আগেও তার ভাইকে মারধর করা হয়েছিল। পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, কুপিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন শেখের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

The post আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা appeared first on Ajker Kashiani.

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে বিভিন্ন স্থানে আয়োজন করা হচ্ছে নানা কর্মসূচি ও প্রীতি ম্যাচ। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের এক প্রীতি ফুটবল ম্যাচ।

রোববার (৩১ মে) উপজেলার পারুলিয়া দক্ষিণপাড়া স্কুল মাঠে আয়োজিত এ ম্যাচ দেখতে দুপুর থেকেই মাঠে ভিড় করেন হাজারো ফুটবলপ্রেমী। প্রিয় দলের পতাকা হাতে ও জার্সি গায়ে মাঠে হাজির হন সমর্থকেরা। দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ।

আগামী ১১ জুন উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে আয়োজিত এই প্রীতি ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল।

তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা সমর্থক দল ৩-০ গোলের ব্যবধানে ব্রাজিল সমর্থক দলকে পরাজিত করে দর্শকদের উচ্ছ্বাসে ভাসায়।

খেলা শেষে দুই দলের সমর্থকেরাই আসন্ন বিশ্বকাপে নিজেদের প্রিয় দলের সাফল্য কামনা করেন। পাশাপাশি এমন আয়োজনকে স্বাগত জানিয়ে তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজক মফিজুর রহমান বলেন, ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দেওয়া এবং তরুণ সমাজকে মাঠমুখী করতেই আমাদের এই আয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি পেশা হিসেবেও গ্রহণ করা সম্ভব। তিনি তরুণ ও যুবকদের খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান।

ফুটবল বিশ্বকাপ শুধু দেশ নয়, থেকে গ্রামে ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে দেশের ফুটবলের প্রসার ঘটবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ফুটবলপ্রেমীরা।

The post ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ appeared first on Ajker Kashiani.

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মাহমুদপুর গ্রামে ভুক্তভোগী পরিবারের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিথি দাস। তিনি অভিযোগ করে বলেন, তার মামা প্রকাশ রায় ও প্রণয় রায়ের সঙ্গে একই গ্রামের নির্মল বাইন ও তার ভাইদের দীর্ঘদিন ধরে একটি পুকুর নিয়ে বিরোধ চলে আসছিল।

তিনি জানান, গত ১৩ মার্চ তার মামারা পুকুরে সেচ দিতে গেলে প্রতিপক্ষরা তাদের বাধা দেয় এবং গালিগালাজ করে। এক পর্যায়ে অভিযুক্তরা তাদের বাড়িতে এসে হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

এ ঘটনায় কাশিয়ানী থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি বলে দাবি করেন তিনি। বরং অভিযোগ করার পর থেকেই অভিযুক্তরা তাদেরকে বিভিন্নভাবে জীবননাশের হুমকি দিয়ে আসছে।

ভুক্তভোগী পরিবার জানায়, তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জয় প্রকাশ রায়, প্রণয় রায়, প্রকাশ দাস, স্থানীয় ইউপি সদস্য অশিষ কুমার মিস্ত্রীসহ গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী।

এ সময় ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

The post কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন appeared first on Ajker Kashiani.

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিপরীতে কায়েস চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আফরোজা বেগম, তিনি সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কায়েস মোল্লার স্ত্রী।

ভুক্তভোগীর অভিযোগ, সকালে বাড়িতে অবস্থানকালে এক অজ্ঞাত ব্যক্তি ডাব পাড়ার কথা বলে তার বাড়িতে প্রবেশ করে। প্রথমে আপত্তি থাকলেও পরে তাকে ডাব পাড়ার অনুমতি দেওয়া হয়। ডাব পাড়ার পর ওই ব্যক্তি বাড়ির সজিনা গাছ লাগিয়ে দেয় এবং তাকে খাবারও খাওয়ানো হয়।

পরে তাকে ৫০ টাকা পারিশ্রমিক দেওয়া হলে হঠাৎই সে আফরোজা বেগমকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তার গলা থেকে প্রায় তিন ভরি ওজনের স্বর্ণের চেইন এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দেয়াল টপকে পালিয়ে যায় ছিনতাইকারী।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে।

The post কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই appeared first on Ajker Kashiani.

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড
গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান মিয়া ওরফে রাসেল (৩৪) এবং তার দুই সহযোগীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রবিবার গোপালগঞ্জের যুগ্ম জেলা জজ ও সহকারী দায়রা জজ ২য় আদালতের বিচারক ইয়াসিন আরাফাত জিআর-৩৪৬/২৩ মামলায় এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন এসএম সাজিদ ইয়াসিন ওরফে ইয়াসিন শেখ এবং আব্দুল্লাহ শেখ ওরফে আব্দুল্লাহ।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ মার্চ কাশিয়ানী থানায় দায়ের করা মামলা নং-১১(৩) ২০২৩-এ দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩৮৫/৩৪১/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ আলম সেলিম ও অ্যাডভোকেট ফয়সাল সিদ্দিকী। রায় ঘোষণার পর কাশিয়ানী এলাকায় স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে স্থানীয়দের মিষ্টি বিতরণ ও উল্লাস করতে দেখা গেছে।

এর আগে আসামি রাসেলের বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট কার্যকর করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ২০২৪ সালের নভেম্বর মাসে একটি হত্যা মামলায় গ্রেফতার হলেও পরে জামিনে মুক্ত হয়ে পুনরায় এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাসেল বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, খুনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গোপালগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় ভাড়াটে সন্ত্রাসী হিসেবেও তারা সক্রিয় বলে অভিযোগ রয়েছে।

মেহেদী হাসান রাসেল কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের মৃত বালা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এছাড়া আশুলিয়া থানার হত্যা মামলা, গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাসেল বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ ছিলেন তারা। আদালতের এই রায়ে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন তারা।

The post দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড appeared first on Ajker Kashiani.

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ
আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা ও বিশ্ববিদ্যালয় শিক্ষিকা সাবরিনা বিনতে আহমেদ-এর নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্থানীয় নেতা-কর্মী ও সচেতন নাগরিকদের একটি বড় অংশ তাঁকে জাতীয় সংসদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

সাবরিনা বিনতে আহমেদ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগে, যেখানে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতির পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর রয়েছে সক্রিয় উপস্থিতি। তিনি বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের পরিচালক হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি দৈনিক জনকণ্ঠের অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের উপদেষ্টা হিসেবেও যুক্ত আছেন।

দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে সাবরিনা বিনতে আহমেদ নিজেকে একজন সচেতন, দায়িত্বশীল ও দৃঢ়চেতা নারী নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী হলেও তাঁর রাজনৈতিক পরিচয় ব্যক্তিগত সম্পর্কের গণ্ডি পেরিয়ে নিজস্ব কর্ম ও যোগ্যতার ভিত্তিতেই সুপ্রতিষ্ঠিত।

স্থানীয়দের মতে, সংরক্ষিত নারী আসনে তাঁর মতো শিক্ষিত, অভিজ্ঞ ও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত একজন নারী নেতৃত্বকে জাতীয় সংসদে অন্তর্ভুক্ত করা হলে নারীর অধিকার, গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের প্রশ্নগুলো আরও শক্তভাবে উপস্থাপিত হবে। গোপালগঞ্জের রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের বিকাশে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে বলেও মনে করছেন।

The post সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ appeared first on Ajker Kashiani.

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট বিষয়ক নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজারে অবস্থিত তাক্বওয়া এন্টারপ্রাইজে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৬০ জন নির্মাণশিল্পী অংশগ্রহণ করেন।

সম্মেলনে বক্তারা ঢালাই স্পেশাল সিমেন্টের বিভিন্ন গুণাগুণ তুলে ধরেন। তারা বলেন, এ সিমেন্ট দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং দীর্ঘমেয়াদে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে। সাদ বিম ও কলামের দ্রুত ও মজবুত নির্মাণে এটি অত্যন্ত কার্যকর। এছাড়া দীর্ঘ সময় সাটারিং রাখার প্রয়োজন কমিয়ে নির্মাণ ব্যয় সাশ্রয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জোন ইনচার্জ শাহেদ মোর্শেদ, গোপালগঞ্জের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহিন মল্লিক, সিনিয়র এক্সিকিউটিভ রাসেদ খন্দকার এবং কাশিয়ানী উপজেলা ডিলার তাক্বওয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মারুফ বিল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম।

আয়োজকরা জানান, নির্মাণশিল্পীদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং পণ্যের গুণগত মান সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ ধরনের সম্মেলনের আয়োজন করা হয়েছে।

The post কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত appeared first on Ajker Kashiani.

অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে, দলীয়ভাবে তা ক্ষমা করে দিয়েছি: জামায়াত আমির
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে, আমরা তা দলের পক্ষ থেকে ক্ষমা করে দিয়েছি। আমরা প্রতিশোধের রাজনীতি, চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াবো না-এই প্রতিশ্রুতি দিয়েছি এবং আমরা আমাদের কথা রেখেছি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ন্যায়ের রাজনীতিতে বিশ্বাস করে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জামায়াত কাজ করে যাচ্ছে।

এর আগে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন ইউনিট থেকে জামায়াতের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এদিকে জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে মুকসুদপুর বাসস্ট্যান্ড মোড় এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ও এপিবিএন সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়।

The post অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে, দলীয়ভাবে তা ক্ষমা করে দিয়েছি: জামায়াত আমির appeared first on Ajker Kashiani.