July 12, 2026
Ajker Kashiani

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার ব্যাসপুর বাজারের মজিবর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে মাসুদ শেখের এসএস পাইপ ও লোহার ওয়ার্কশপ, আসলামের জ্বালানি তেলের দোকান, ইনামুলের মাইক সার্ভিস, মাহফুজ মেকারের দোকান এবং আখের আলীর মুদি দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাসুদ শেখের ওয়ার্কশপে লোহার কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের জ্বালানি তেলের দোকানে ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুন আশপাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ রেজাউল মাওলা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এতে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।

আরো খবর

কাশিয়ানীতে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ

admin

কাশিয়ানীতে শিশুকে ‘ধর্ষণচেষ্টা’, ব্যবসায়ীকে গণপিটুনি

admin

কাশিয়ানীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ আটক, অতপর…

admin