July 13, 2026
Ajker Kashiani

কাশিয়ানীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় কাশিয়ানী সদর ইউনিয়নের এম.এ খালেক উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কাশিয়ানী সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আলম মোল্লা, কাশিয়ানী উপজেলা বিএনপির তাঁত ও মৎস্য বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. কাজল আহমেদ, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শামিম মৃধা, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মো. শামিম, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লিটন, সাধারণ সম্পাদক মো. সোহেল মাহমুদ, ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. এনামুল মোল্লাসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আরো খবর

Microsoft’s Surface App Shows Accessory Battery Levels

admin

কাশিয়ানীতে খেজুরের রস পান করতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল তিন বন্ধুর

admin

These Fitness Tips Help Take Inches off Your Waistline

admin