20.2 C
New York
June 1, 2026
Ajker Kashiani

কাশিয়ানীতে বাস চাপায় প্রাণ গেল ভ্যান চালকের

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় প্রাণ গেল সুকেন বর (৩২) নামে এক ভ্যান চালকের। নিহত সুকেন বর উপজেলার মাহমুদপুর এলাকার জিতেন বরের ছেলে।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ হোসেন।

ওসি জানান, সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে। রাস্তা পারাপারের সময় খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ভ্যান চালককে চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। আহত অবস্থায় তাকে কাশিয়ানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো খবর

Ryal Stomaz and Robbie Gibson Explore The World’s Nature Through Drone

admin

Just Two Surface Devices May Have Caused Pulled Recommendation

admin

DriveShare Lets You Rent Your Dream Car From A Car Collector

admin