24.6 C
New York
July 13, 2026
Ajker Kashiani

কাশিয়ানীতে শীতার্তদের মাঝে ফারুক খানের কম্বল বিতরণ

কাশিয়ানীতে শীতার্তদের মাঝে ফারুক খানের কম্বল বিতরণ

কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খানের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলার পারুলিয়া দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কওছার মোল্যার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মকিমূল ইসলাম মকিম, বীর মুক্তিযোদ্ধা জাহিদ খান, শ,ম আজিজুর রহমান, দেলোয়ার হোসেন দুলাল, নিরু মোল্যাসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।