February 19, 2026
Ajker Kashiani

কাশিয়ানীতে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাহবুবুল আলম সেলিমকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার ভোররাতে উপজেলার কুসুমদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবুল কালাম সামচুদ্দিন মোল্যার ছেলে। ও সাবেক সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, গত ১৬ জুলাই ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে ভীতি ছড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মাহবুবুল আলম সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় সেলিমকে আদালতের মাধ্যমে আজ রবিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মতিউর রহমান  রনি বলেন, মাহবুবুল আলম সেলিম বিগত ২০২১ সালে আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে যোগদান করেন। বর্তমানে তিনি শ্রমিক দলের কাশিয়ানী উপজেলা কমিটির আহ্বায়ক। তাকে কেন মামলায় জড়ানো হলো এটা বোধগম্য নয়। আশাকরি তিনি ন্যায় বিচার পাবেন।
উল্লেখ্য, ১৬ জুলাই ঘটনাস্থলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করলে পুলিশ পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন সন্ধ্যায় কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) আলিমুল হুদা জনি বাদী হয়ে নাশকতা মামলা দায়ের করেন।

আরো খবর

প্রেমিকের হাত ধরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী উধাও!

admin

কাশিয়ানীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin

চতুর্থ শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

admin