July 13, 2026
Ajker Kashiani

কাশিয়ানীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে পুকুরের পানিতে ডুবে রাহাদ মোল্লা নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে নিজ বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে সে মারা যায়।

সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু রাহাদ উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া উত্তরপাড়া আসলাম মোল্লার ছেলে।

চেয়ারম্যান মাহবুবুল আলম সেলিম জানান, আসলাম মোল্লার শিশু ছেলে রাহাদ তার মাকে বাথরুমে যাবার কথা বলে। পরে এক ঘন্টা পরও বাথরুম থেকে বের না হলে তাকে খোঁজখুজিঁ করেও পাওয়া যায়নি। পরে তার পায়ের ছাপ দেখে বাড়ির পাশের পুকুরে নেমে খোঁজাখুঁজি করে রাহাদকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো খবর

কাশিয়ানীতে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

admin

প্রেমিকের হাত ধরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী উধাও!

admin

চতুর্থ শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

admin