কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুরে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত মুকসুদপুর থানার বাটিকামারী বাজার এলাকায় এ চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসনাত উপস্থিত ছিলেন।
চেকপোস্ট চলাকালে প্রাইভেটকার, মোটরসাইকেল, বাস ও ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, ট্রাকে বহনকৃত মালামাল পরীক্ষা এবং অতিরিক্ত ওভারলোড রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়।
এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন দোকানদারকে সতর্ক করা হয় এবং আইন লঙ্ঘনের দায়ে জরিমানা আদায় করা হয়। চেকপোস্ট চলাকালে হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৭টি মোটরসাইকেল এবং ২টি দোকানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মারামারি ও মহাসড়কে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা ইউনুস শেখকে (৫৮)…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…