মহেশপুর

কাশিয়ানীতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আজকের কাশিয়ানী নিউজ ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতি এলাকায় র‍্যাব-৬-এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন-ফেনী জেলার ছাগলনাইয়া থানার মৃত নূরুল হুদার ছেলে মো. আবু তাহের (৪০) এবং একই এলাকার আবুল কাসেমের ছেলে মো. নূরুল আলম (৪০)।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ খুলনার সদর কোম্পানির একটি দল মাঝিগাতি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এস. এম রেজাউল হক জানান, অভিযান শেষে গ্রেফতারকৃতদের ভাটিয়াপাড়া র‍্যাব ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

7 hours ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

2 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago