প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জে র্যাবের অভিযানে ১ হাজার ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার কাজুলিয়া উত্তরপাড়া এলাকায় র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মাহাবুব হাওলাদার (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা ও মৃত আফসার উদ্দিন হাওলাদারের ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ খুলনার সদর কোম্পানির একটি দল মাহাবুব হাওলাদারের নিজ বাড়ির উঠানে অভিযান পরিচালনা করে। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এস.এম রেজাউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…