কাশিয়ানী প্রতিনিধি:- ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে অসহায়-দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক খন্দকার মনজুরুল হক লাবলু।
রোববার (২৪ এপ্রিল) কাশিয়ানী ইউনিয়ন পরিষদ চত্ত¡রে ৫ শতাধিক নারী-পুরুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক ও আওয়ামী লীগ নেতা খন্দকার মনজুরুল হক লাবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়া।
কাশিয়ানী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরাফত হোসেন লাবলু, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. খালিদ হোসেন লেবু, অগ্রণী ব্যাংক গোপালগঞ্জ আঞ্চলিক উপ-মহাব্যবস্থাপক সমর সরকার, সিনিয়র প্রিন্সপাল অফিসার গৌতম কুমার মন্ডল, কাশিয়ানী শাখার ব্যবস্থাপক প্রশান্ত কুমার মিত্র, সাবেক জি এস মো. জসিম প্রমুখ।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…