কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ ইশতিয়াক পটুর বিরুদ্ধে একটি মহলের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে।
স্বার্থন্বৈষী ওই মহল চেয়ারম্যানের বিরুদ্ধে নানা ধরণের মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও নানা অপপ্রচার চালিয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
সোমবার (২৫ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার তারাইল বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন এসব অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটু।
সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৮ এপ্রিল আমার ইউনিয়নের তারাইল গ্রামের বাসিন্দা কাজী শাকিরের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। যা অত্যন্ত দু:খজনক ও নিন্দনীয়। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তবে ঘটনার পর শাকির ও তার পরিবার আমার বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার করছে। আমাকে জড়িয়ে বিভিন্ন পত্র-পত্রিকা ও ইউটিউব চ্যানেলে সংবাদ প্রকাশ করিয়ে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, একটি কুচক্রি মহল আমাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় জড়িয়ে অহেতুক হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে। আমি আধৌও এ ঘটনার ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত নই। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, আমি জনগণের সেবা করতে চাই। আমি এসব মিথ্যা, ভিত্তিহীন সংবাদ ও বিভ্রান্তিমূলক অপপ্রচার এবং গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন মো. বাহাউদ্দিন সরদার লিপু, সাবেক আ’লীগ নেতা দেলোয়ার হোসেন দুলু, কাজী বাহার ইকবাল, মো. হায়াত মজুমদার প্রমুখ।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…