কাশিয়ানীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পেল ৪৮ পরিবার

প্রতিনিধি কাশিয়ানী:- প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪৮ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি-ঘর বিতরণ করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে এসব পরিবারের মাঝে টিনশেড ঘর ও ঘরের জায়গার দলিল বুঝে দেয়া হয়।

এ উপলক্ষে কাশিয়ানী উপজেলা অডিটোরিয়ামে ইউএনও মেহেদী হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর, আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ, ওসি মোহাম্মদ মাসুদ রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরান হোসেন মিয়া, প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন, আঞ্জুরুল ইসলাম, ইমরুল হাসান মিয়া, বদরুল আলম বিটুল প্রমুখ।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক-রাজনৈতিক নেতাকর্মী, বীরমুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোরশেদুল ইসলাম।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago