সাজাইল

অজুর সময় টিউবওয়েলের শব্দে ঘুমের ব্যাঘাত; প্রতিবেশীকে মারপিট ও ভাঙচুর

আজকের কাশিয়ানী ডেস্ক:- ফজরের নামাজের জন্য অজু করার সময় টিউবওয়েলের শব্দে ঘুমের ব্যাঘাত ঘটায় রেজাউল খাঁন (৬৩) ও রহিমা বেগম (২৮) কে মারধরের অভিযোগ উঠেছে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে। এ সময় টিউবওয়েলটি ভেঙে ফেলা হয়।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রেজাউল খাঁন বাদি হয়ে ভুলু শেখ ও রাশিদা বেগমের নামে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা সম্পর্কে স্বামী-স্ত্রী।

অভিযোগ সুত্রে জানা যায়, অভিযোগকারী রেজাউল খাঁনের ছেলের বউ রহিমা বেগম ভোর রাতে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে টিউবওয়েলে অজু করতে যান। তখন টিউবওয়েল চাপার শব্দে পাশের বাড়ির আকু শেখের ছেলে ভুলু শেখের ঘুমে ব্যাঘাত ঘটায় তিনি অকথ্য ভাষায় রহিমা বেগমকে গালিগালাজ করে।

এই বিষয়ে ভুলু শেখের বড় ভাই লুলু শেখের কাছে বিচার চাইতে গেলে এতে ভুলু শেখ আরও ক্ষিপ্ত হয়ে লাঠি নিয়ে এসে রেজাউল খাঁনকে এলোপাতাড়িভাবে মারপিট শুরু করে। এসময় তার আত্মচিৎকারে ছেলের বউ রহিমা বেগম ঠেকানোর জন্য আসলে তাকেও মারপিট করে ভুলু শেখের স্ত্রী রাশিদা বেগম। পরে ভুলু শেখ লোহার কুড়াল এনে টিউবওয়েলটি ভেঙে ফেলে।

অভিযোগের বিষয়ে কাশিয়ানী থানার উপ-পরিদর্শক ও ওড়াকান্দি ইউনিয়নের বিট পুলিশের কর্মকর্তা (এসআই) আশুতোষ কুমার বলেন, ভুক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তদন্ত সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago