প্রসীদ কুমার দাস:- বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হল রুমে সমবায় অফিসার আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান।
এসময় কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম, মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সমবায়ীদের উন্নয়নে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। পরে অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…