অধ্যক্ষ সরোজ কান্তি বাইনকে ‘স্বপদে পুনর্বহাল’

আজকের কাশিয়ানী ডেস্ক:- মিথ্যা অনিয়মের অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাহুথড় উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সরোজ কান্তি বাইনকে স্বপদে পুনর্বহাল করেছে বিদ্যালয়ের এডহক কমিটি।

আজ রোববার (১০ ডিসেম্বর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বিদ্যালয়ের দায়িত্ব বুঝে নেন অধ্যক্ষ সরোজ কান্তি বাইন।

এ সময় উপস্থিত ছিলেন জয় গোপাল মৌলিক, দয়াময় মৌলিক, রমণী মন্ডল, নরেন বিশ্বাস, ডা. মনোরঞ্জন বিশ্বাস, কমলেশ ঘোষ, প্রদীপ গোলদার, দীলিপ সরকার, নিত্য মজুমদার নিহার মৌলিক প্রমুখ।

এরআগে গত ১ নভেম্বর বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শিক্ষা বোর্ডের নির্দেশে তাকে স্বপদে পুনর্বহাল করেন।

জানা গেছে, ২০১৯ সালে অধ্যক্ষ সরোজ কান্তি বাইনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে তৎকালীন এডহক কমিটি বিধিবর্হিভূতভাবে তাকে প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। যা প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করতে সরোজ কান্তি বাইন গত ১৪.০১.২০ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করেন। যার প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আপিল এন্ড আরবিট্রেশন সভায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনা করে। অভিযোগ অসত্য প্রমাণিত হওয়ায় সকল বকেয়া পরিশোধসহ তাকে অধ্যক্ষ পদে পুনর্বহালের নির্দেশ দেয়। ওই আদেশের বিরুদ্ধে শিক্ষার্থীর অভিভাবক দীলিপ দাস উচ্চ আদালতের পৃথক বেঞ্চে দুটি রিট পিটিশন দায়ের করেন। যা উচ্চ আদালত খারিজ করে দেন। ফলে সরোজ কান্তি বাইনের অধ্যক্ষ পদে পুনর্বহালের কোনো আইনী বাঁধা নেই। ফলে এডহক কমিটি তাঁকে স্বপদে পুনর্বহাল করে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago