কাশিয়ানীতে অটোভ্যান চালক হত্যা মামলার পলাতক ৩ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানচালক সাইফুল মল্লিক হত্যা মামলার পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (৯ ডিসেম্বর) ফরিদপুর ও খুলনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৬।

গ্রেফতারকৃতরা হলেন, কাশিয়ানী উপজেলার পদ্মবিলা গ্রামের মৃত ছাকেম শেখের ছেলে নাদের শেখ, একই এলাকার নাদের শেখের ছেলে হাবিব শেখ ও মৃত ইসরাইল শেখের ছেলে আরিফ শেখ।

নিহত অটোচালক সাইফুল মল্লিক গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাছিয়ারা গ্রামের মৃত রোকন মল্লিকের ছেলে।

গত ৩ ডিসেম্বর সকালে পদ্মবিলা ব্রিজের গোড়ায় সাইফুল মল্লিককে পিটিয়ে আহত করা হয়। পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের বোন কাশিয়ানী থানায় হত্যা মামলা করার পর আসামিরা পালিয়ে যায়।

র‌্যাব জানায়, সাইফুল মল্লিক হত্যা মামলার আসামিরা ফরিদপুর ও খুলনায় পলাতক রয়েছে–

খবর পেয়ে ফরিদপুরের মধুখালী উপজেলার নওয়াপাড়া বাজার থেকে নাদের শেখ, খুলনার দিঘলীয়া উপজেলার শেনহাটি বাজার থেকে হাবিব শেখ এবং আরিফকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago