কাশিয়ানীতে ছাগল চুরি করে পালানোর সময় গণপিটুনিতে যুবক নিহত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ছাগল চুরি করে পালানোর সময় গণপিটুনিতে সাইফুল মল্লিক নামে এক যুবক (১৭) নিহত হয়েছেন। এ ঘটনায় ছাগল মালিক ওমর আলীকে আটক করেছে কাশিয়ানী থানা পুলিশ।

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার দড়ি পদ্মবিলা গ্রামে এঘটনা ঘটে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম এতথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া যুবক সাইফুল ইসলাম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাছিয়ারা গ্রামের রোকনউদ্দিন মল্লিকের ছেলে।

ওসি জানান, নিহত সাইফুল মল্লিক দড়ি পদ্মবিলা গ্রামের ওমর আলীর ছাগল চুরি করে ইঞ্জিন চালিত ভ্যানগাড়িতে করে পালানোর চেষ্ঠা করেন। এ সময় ছাগল মালিকের চিৎকার শুনে এলাকাবাসী ধাওয়া করে। দেওয়ানবাড়ী ব্রিজে ওঠার সময় ভ্যানটি উল্টে যায়। পরে স্থানীয় লোকজন সাইফুল মল্লিককে ধরে গণপিটুনি দেয়। গুরুতর অবস্থায় সাইফুল মল্লিককে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় ছাগল মালিক ওমর আলীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago