অপহরণ মামলায় সেই কথিত ‘দানবীর মোরাদের’ জামিন না মঞ্জুর

গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জের মুকসুদপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ কর্মীকে অপহরণ ও টাকা ছিনিয়ে নেয়ার মামলায় কুখ্যাত সন্ত্রাসী মোরাদ শেখের জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে আমলী আদালত মুকসুদপুরের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ৭ এপ্রিল ওই আদালত তাকে গ্রেফতারী পরোয়ানা জারি করে।

এরঅগে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়। অবশেষে বুধবার গোপনে আদালতে আত্মসমর্পণ করেন মোরাদ শেখ।

চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, ডিবি পুলিশ পরিচয়ে মুক্তিপণ দাবি, অন্যের সম্পত্তি দখল, অস্ত্র ও নারী নির্যাতনসহ ১৫ মামলার আসামী কুখ্যাত সন্ত্রাসী মোরাদ শেখ দীর্ঘদিন ধরে তার এলাকায় ত্রাসের রাজস্ব কায়েম করে আসছিল।

এছাড়া, গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উঠতি বয়সি যুবকদের দিয়ে মাদক সেবন ও বহনের কাজসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে ব্যবহার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শুকতাইল কুঠিবাড়ীতে তার মাছের ঘেরের আড়ালে তিনি মাদক সেবন ও কেনাবেঁচার আস্তানা গড়ে তুলেছেন।

গোপালগঞ্জ ও পাশ্ববর্তী জেলার চিহ্নিত অপরাধীদের অভয়অরণ্যে পরিণত হয়ে ওঠে ওই মৎস্য ঘের। সেখানে গড়ে তোলা হয় টর্চার সেল। নিরীহ মানুষদের টর্চার সেলে আটক রেখে তার ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে অর্থ হাতিয়ে নিতেন মোরাদ শেখ।

সম্প্রতি যা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর অনুসন্ধানী প্রতিবেদনে ওঠে আসে।

বিগত ২০২১ সালের ৬ সেপ্টেম্বর পাওনা টাকা পরিশোধের কথা বলে মুকসুদপুর পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী আজাদুর রহমানকে উজানী বাজার থেকে সুকৌশলে মটরসাইকেল তুলে অস্ত্রের মুখে তার মৎস্য ঘেরে আটকে রাখে সন্ত্রাসী মোরাদ শেখ। এ সময় ওই মাঠকর্মীর ব্যাগ থেকে ৭৯ জন গ্রাহকের কিস্তির ১০ লাখ ৭২ হাজার ৮’শ টাকা ছিনিয়ে নেয়া হয়।

মোরাদ শেখ গোপালগঞ্জ সদরের কুঠিবাড়ী শুকতাইল গ্রামের আকরাম আলী শেখ ও শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সভাপতি আবেদ আলী শেখের ছোট ভাই।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago