কাশিয়ানীতে বালু বোঝাই ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত

কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বালু বোঝাই ট্রাকের চাপায় মো. জালাল মোল্লা (৮৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ বুধবার (১৩ এপ্রিল) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

 

কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মুহাম্মদ ফিরোজ আলম সড়ক দূর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. জালাল মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামের মৃত মহিরউদ্দিন মোল্লার ছেলে।

কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মুহাম্মদ ফিরোজ আলম জানান, মো. জালাল মোল্লা পোনা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি বালু বোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago