আর্জেন্টিনার সমর্থকদের কাঁপন ধরাতে ব্রাজিল সমর্থদের শোডাউন

আজকের কাশিয়ানী:- রাত পোহালেই কাতার বিশ্বকাপ, এরই মাঝে চলছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিশ্বকাপ উম্মাদনা। পিছিয়ে নেই গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্রাজিল ফ্যান ক্লাবের সমর্থকরা।

শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় আর্জেন্টিনার সমর্থকদের কাঁপন ধরাতে ব্রাজিল ফ্যান ক্লাব কাশিয়ানীর আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি শোডাউন বের করা হয়।

এসময় ২৫০জন ব্রাজিল সমর্থকদের জার্সি উপহার দেন শেখ মো. শাকিল।

ব্রাজিলিয়ান সমর্থকরা দলের জার্সি, পতাকা, প্লে কার্ডসহ শতশত সমর্থক মোটরসাইকেল ও ট্রাক নিয়ে বিভিন্ন বয়সের লোকজন শোডাউনে অংশ নেন। শোডাউনটি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে মধুমতি সেতু হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। এসময় ব্রাজিলিয়ান সমার্থকরা বাদ্যযন্ত্রের সাথে সাথে আনন্দ উল্লাস করতে থাকে।

শোডাউনটির সার্বিক সহযোগিতায় ছিলেন, জসীম উদ্দিন জনি, সাকির হাসান, রইস ইসলাম, ফয়সাল বিন ফিরোজ ও শাওন খান।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago