পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলমের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
কাশিয়ানী থানার আয়োজনে শুক্রবার (১৮ নভেম্বর) রাত ৮টায় ওসির রুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাশিয়ানী থানার ইন্সপেক্টর (তদন্ত) মুহাম্মদ ফিরোজ আলমের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসআই তুষার মৃধা, এসআই মো. আজিজুর রহমান, এসআই আশুতোষ কুমার, এএসআই কৈলাশ বড়ুয়া, বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম।
আলোচনা শেষে বদলি জনিত ওসির হাতে আনুষ্ঠানিকভাবে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
উল্লেখ্য যে, গত ১৪ জুলাই ২০২২ তারিখে সওগাতুল আলম কাশিয়ানী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন। কাশিয়ানীতে মাত্র সাড়ে ৪ মাস দায়িত্ব পালন করে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। বিদায়ী ওসি জানান, তার পরবর্তী কর্মস্থল ট্যুরিস্ট পুলিশে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…