ইনচার্জ সাব্বির রহমানকে নিয়ে গর্বিত গোপীনাথপুরবাসী

নিজস্ব প্রতিবেদক:- সকল পেশার মানুষকে নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান করে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার গোপীনাথপুরবাসীর মনে জায়গা করে নিয়েছেন গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাব্বির রহমান।

গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাব্বির রহমান গোপীনাথপুর তদন্ত কেন্দ্রে যোগদানের পর হতেই কোন প্রকার ভোগান্তি ছাড়াই পুলিশী সেবা পাচ্ছে গোপালগঞ্জ সদর উপজেলার ৫ ইউনিয়নের সাধারণ মানুষ। তিনি যোগদানের পর থেকে এ পর্যন্ত জিডি, অভিযোগ ও মামলা কোন টাকা ও ভোগান্তি ছাড়াই কাঙ্খিত সেবা পাচ্ছেন জনগণ।

তিনি তদন্ত কেন্দ্রে যোগদান করে জনকল্যাণমুখী পুলিশী সেবা দিয়ে মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। সেবা প্রত্যাশীরা অতি সহজেই তার সঙ্গে সাক্ষাৎ করতে পারে। আগত প্রত্যেকের সমস্যার কথা মনযোগ সহকারে শুনে সমস্যা সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিকভাবে আইনি সহযোগিতা প্রদানের সংশ্লিষ্ট অফিসারদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সাধ্যমতো দর্শনার্থীদের আইনি সেবা প্রদান করেন। এ যাবৎ তার কার্যালয় সেবা গ্রহণ করতে এসে কেউ নিরাশ হয়ে ফিরেছেন এমন ঘটনা নজিরবিহীন।

জালালবাদ ইউনিয়নের বড়ফা গ্রামের একজন সেবা প্রত্যাশী আফরোজা আক্তার বলেন, ধন্যবাদ জানাই পুলিশকে এবং গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ কে, যিনি এবং যারা আমাকে কোন রকম হ্যারেজমেন্ট এবং টাকা ছাড়া ভূমি বিরোধ মিমাংসা করে আমার অধিকার প্রতিষ্ঠা করতে সাহায্য করেছেন। সত্যি আমি কৃতজ্ঞ। গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের পুলিশ আমার কাছে কোন টাকা চায়নি। আমি কোন প্রকার ভোগান্তি ছাড়াই পুলিশী সেবা পেয়েছি। আসলে এখন মনে হচ্ছে পুলিশী সেবা পেতে কোন টাকা পয়সা বা দালাল ছাড়াও কাজ হয়।

তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাব্বির রহমান বলেন, আমি ইতিমধ্যে পূর্ববর্তী পুলিশ স্টেশনে প্রমান করেছি টাকা ছাড়া সেবা পাওয়া যায়, গোপালগঞ্জ জেলায়ও প্রমান করতে চাই, টাকা ছাড়াও পুলিশী সেবা পাওয়া যায়। তবে এলাকার সকল স্তরের জনগণকে এই বিষয়ে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, যখন একজন সচেতন নাগরিক আমাদের কাজের স্বীকৃতি দেয় তখন আমার কাজের স্পৃহা আরো বেড়ে যায়। আমি যতদিন এখানে চাকুরীতে থাকব শতভাগ মানুষকে হয়রানি মুক্ত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago