আলফাডাঙ্গা প্রতিনিধি:- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পৌর বিএনপির (সাবেক) সদস্য সচিব মো. খোশবুর রহমান খোকনের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলার কামারগ্রাম আদর্শ কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খোকনকে কাশিয়াযানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে অর্ধশতাধিক মোটরসাইকেলে বরণ করে আলফাডাঙ্গায় পৌঁছায়। পরে মোটরসাইকেল মহড়াটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ভাটিয়াপাড়া থেকে ফুলের মালা দিয়ে বরণ কালে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আবু সালেহ্ মুসা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব কামরুল ইসলাম দাউদ, আলফাডাঙ্গা পৌর যুবদলের মিজানুর রহমান মিজান, আলফাডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরব আলী, হায়দার মোল্যা প্রমুখ।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…