আসমক কোম্পানির পক্ষ থেকে দুই উপজেলায় কম্বল ও চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:- আসমক কোম্পানি মরিচাসের পক্ষ থেকে গোপালগঞ্জের কাশিয়ানী ও ফরিদপুরের আলফাডাঙ্গার এক হাজার দুঃস্থ অসহায় মানুষের মাঝে কম্বল ও চাল বিতরণ করা হয়েছে।

আসমাক কোম্পানির পক্ষ থেকে মরিচাস প্রবাসী আকাশ মিয়ার উদ্যোগে এ কম্বল ও চাল বিতরণ করা হয়।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় আলফাডাঙ্গা জাটিগ্রাম প্রবাসী, আকাশ মিয়ার বাড়ি থেকে আনুষ্ঠানিকভাবে এ কম্বল ও চাল বিতরণ করে আকাশ মিয়ার পরিবারের সদস্যরা।

ভারি শীত ও খুচরা বাজারে চালের দাম বাড়তি থাকায় শীতার্ত দুস্থ অসহায় মানুষ এ সহায়তা পেয়ে প্রবাসী আকাশ মিয়া ও আসমক কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার হোসাইন আদমজীসহ পরিবারদের জন্য আল্লাহ তাআলার কাছে, তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন বুলবুল, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম মুন্না, আকাশ মিয়ার বাবা মো. জাকির হোসেন মিয়া, চাচা মো. টুকু মিয়া, সাবেক ইউপি সদস্য রফিক মিয়া, বিউটি বেগম, রানা মিয়া ও জোসনা বেগম প্রমুখ।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago