পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৮৩ পিস ইয়াবাসহ কাশেম শেখ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ। এসআই রাজিব সরকারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মহানাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত কাশেম শেখ উপজেলার মহানাগ গ্রামের মৃত হাবিবুর শেখের ছেলে।
কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলার মহানাগ এলাকায় অভিযান চালিয়ে কাশেম শেখকে গ্রেফতার করে পুলিশ। পরে তার কাছ থেকে ৮৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…