এবার চিনির দাম বাড়ানোর প্রস্তাব

সয়াবিন তেলের পর এবার চিনির দাম বাড়াতে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।

গত বুধবার (১০ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে এ প্রস্তাব দেন সংগঠনটির মহাসচিব গোলাম রহমান।

সংগঠনটি বলছে, চিনি আমদানিতে ডলারের বিপরীতে অতিরিক্ত টাকা পরিশোধ করতে গিয়ে লোকসানের মুখোমুখি হচ্ছেন তারা। তাই দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংগঠনটি। প্রস্তাবে সরকার সম্মতি না দিলে আমদানি শুল্ক মওকুফ করার দাবি জানায় রিফাইনারি মালিকরা। তবে কেজিতে কত টাকা বাড়াতে চান প্রস্তাবে সেটা উল্লেখ করা হয়নি।

প্রস্তাবে আরও বলা হয়, আগে প্রতি টন চিনির আমদানি শুল্ক ২২ থেকে ২৩ হাজার টাকার মধ্যে ছিল। কিন্তু ডলারের দাম বাড়ায় বর্তমানে তাদের ২৮ থেকে ২৯ হাজার টাকা দিতে হচ্ছে। পরিশোধনের পর মিল গেটে প্রতি টন চিনির দাম দাঁড়াচ্ছে ১ লাখ থেকে ১ লাখ ৫ হাজার টাকা। কিন্তু মিলগেটে বিক্রি হচ্ছে ৭৮ হাজার ৩০০ থেকে ৭৮ হাজার ৮৪০ টাকায়।

এ অবস্থায় চিনির দাম না বাড়ালে লোকসান বৃদ্ধি পেয়ে রিফাইনারিগুলো দেওলিয়া হওয়ার আশঙ্কা করেছে সংগঠনটি। তাই চিনির দাম বাড়ানো সম্ভব না হলে আমদানি মওকুফ করার দাবি জানান তারা।

এর আগে, গত ৩ আগস্ট সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয় মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

প্রস্তাবে, লিটারপ্রতি খোলা সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা, বোতলজাত ২০ টাকা বাড়িয়ে ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৫০ টাকা বাড়িয়ে ৯৬০ টাকা প্রস্তাব করা হয়। যদিও বিষয়টি নিয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনও সিদ্ধান্ত আসেনি।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago