আজকের কাশিয়ানী ডেস্ক:- এম.এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলেয়া বেগম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিলন সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম, ওসি মোহাম্মদ ফিরোজ আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, সদস্য মো.ফায়েকুজ্জামান প্রমুখ।
পরে দলগত ডিসপ্লে প্রদর্শন শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আগামী ২৩ ফেব্রুয়ারি বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…