সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজকের কাশিয়ানী ডেস্ক:- জমকালো আয়োজনের মধ্য দিয়ে কাশিয়ানী উপজেলার সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ে ৯১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিনুজ্জামান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক কানতারা কে খান।

বিশেষ অতিথি হিসেবে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম, সাজাইল ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান মুন্সী ফররুখ হোসাইন, মো. ফরিদুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ইলিয়াছ আক্তার উপস্থিত ছিলেন।

এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মুখার্জি, ম্যানেজিং কমিটির সদস্য আলিম মোল্লা, মো. সিরাজুল ইসলাম, মো. বিল্লাল মুন্সী, মো. আরিফ হোসেন, শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে দলগত ডিসপ্লে, মশাল প্রজ্বালন শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago