কাশিয়ানীতে অস্ত্র-গুলি ও মাদকসহ সন্ত্রাসী র‍্যাবের হাতে আটক

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবাসহ মো. ইসলাম মোল্লা (৪০) নামে এক চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাটিয়াপাড়া আলম মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মো. ইসলাম মোল্লা উপজেলার সদর ইউনিয়নের বরাশুর গ্রামের আকরাম মোল্লার ছেলে।

শুক্রবার ২৭ জানুয়ারি উদ্ধাকৃত আলামত ও আটক আসামীকে কাশিয়ানী থানায় হস্তান্তর করে র‍্যাব-৬। এ ব্যাপারে র‍্যাব-৬ এর ডিএডি আব্দুল রহিম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কাশিয়ানী থানায় অস্ত্র ও মাদক মামলা দায়ের করে।

কাশিয়ানী থানার সেকেন্ড অফিসার দেওয়ান সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাদ দিয়ে কাশিয়ানী থানার সেকেন্ড অফিসার দেওয়ান সাদেকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর সংলগ্ন আলম মার্কেটের সামনে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. ইসলাম মোল্লাকে আটক করে র‍্যাব-৬ এর একটি দল। পরে তার তথ্য মতে বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে দক্ষিণ বরাশুর বালির চাতালের বটগাছ সংলগ্ন পাটকাঠির স্তূপ থেকে ৫০০ পিস ইয়াবা, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে র‍্যাব।

তিনি আরও জানান, কাশিয়ানী থানায় র‍্যাবের এজাহারের প্রাপ্তিতে মামলা রুজু করে শুক্রবার দুপুর আড়াইটার দিকে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago