নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক তানভীর সিকদার (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। এতে অপর দুই বন্ধু আহত হয়েছেন।
শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
কাশিয়ানী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সাইদুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তানভীর সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের মাসুদ সিকদারের ছেলে। আহতরা হলেন অপর দুই বন্ধু সেনাবাহিনীর সদস্য মারুফ বিল্লা (২২) ও আরেফিন (২২)।
কাশিয়ানী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সাইদুল ইসলাম জানান, নিহত তারভীর তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল করে গোপীনাথপুর থেকে ফুকরা যাচ্ছিলেন। এসময় ফুকরা এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে তিন আরোহী মারাত্মক আহত হন।
পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনালের হাসপাতালে নেয়ার পথে তারভীর মারা যায়। আহত অপর দুই বন্ধুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, অবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে গেছে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…