কাশিয়ানীতে দু’পক্ষের সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১২ জন। এর মধ্যে ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার নিজামকান্দি বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম ‘আজকের কাশিয়ানী’কে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ৫৫ বছরের আনসার চৌধুরী সাবেক সেনাসদস্য ছিলেন। তার বাড়ি কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।

স্থানীয়দের বরাতে ওসি ফিরোজ আলম বলেন, ‘মাস্টার গ্রুপ’ ও ‘হাজী গ্রুপ’ হিসাবে পরিচিত স্থানীয় দুটি গ্রুপ রয়েছে। এক গ্রুপের নেতৃত্ব দেন স্থানীয় মোখলেছুর রহমান মাস্টারের ছেলে মাহাবুব রহমান বিপ্লব ও আরেক গ্রুপের নিজামকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাজী নওশের আলী। আজ সকাল ৮টার দিকে এই দুই গ্রুপের লোকজনের মধ্যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এই সংঘর্ষে জড়ায়।

এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আনসার চৌধুরীকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আনসার চৌধুরী মাস্টার গ্রুপের লোক বলে জানা গেছে। তার শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago