পরশ উজির:- বিএনপি-জামায়াতের নৈরাজ্য, হরতাল এবং সহিংসতার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি শান্তি সমাবেশের মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।
পরে সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শামসুর নাহার মিনা জামান, জামিলুর রহমান জাপান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মশিউর রহমান খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিকুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুম বক্তব্য রাখেন।
জাতীয় নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে অগ্নি সন্ত্রাসীদের প্রতিহত করার ঘোষণা দেন উপস্থিত নেতাকর্মীরা।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…