পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ। সোমবার (২৩ অক্টোবর) বেলা ১২ টায় আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে রবিবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোবা গ্রাম ও তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- নান্নু মোল্লার ছেলে নুর মোহাম্মদ ওরফে নরু মোল্লা (৩২), জাহাঙ্গীর মুন্সির ছেলে আলামিন (৩৩), মৃত সিরু শেখের ছেলে সোহাগ শেখ (৩৮), ও শুকুর মোল্লার ছেলে শাহী মোল্লা (৫২)। এদের প্রত্যেকের বাড়ি কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোবা গ্রামে।
কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম জানান, ডাকাতি মামলায় ৪ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…