মাহমুদপুর

কাশিয়ানীতে ছেলের ‘মারধরে’ হাসপাতালে বৃদ্ধ বাবা-মা

কাশিয়ানী প্রতিনিধি:- জমি লিখে না দেওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানীতে বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে আপন ছেলের বিরুদ্ধে।

আহত বাবা আবু বক্কার সিদ্দিক মোল্যা (৬৫) ও মাতা কহিনুর বেগম (৪৮) কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন। আবু বক্কার সিদ্দিক মোল্যা ওই গ্রামের মৃত আব্দুল কাদের মোল্যার ছেলে।

সোমবার (১৯ জুন) সকালে উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অভিযুক্ত ছেলে খালেদ মোল্যার বিরুদ্ধে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী আবু বক্কার সিদ্দিক মোল্যা।

ভূক্তভোগী আবু বক্কার সিদ্দিক মোল্যা বলেন, আমার বড় ছেলে খালেদ মোল্যা আমাকে কোনো ভরণ-পোষণ দেয় না। আমার জায়গা-জমি তাকে লিখে দেওয়ার জন্য প্রায়ই আমাকে ও আমার স্ত্রী কহিনুর বেগমকে মারধর করে। অকথ্য ভাষায় গালাগাল করে। বাড়িঘর ভাংচুর ও ঘরে রক্ষিত মালামাল ভাংচুর করে। সোমবার সকালে ঢাকা থেকে এসে আমাদের বেধড়ক মারধর করেছে। এ সময় ঠেকাতে গিয়ে আমার মেয়ে ও মেজ পুত্রবধূও আহত হয়েছে। পরে প্রতিবেশীরা এসে আমাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

এসব অভিযোগের বিষয়ে খালেদ হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এসব কোনো কিছু করিনি। আমাকে আমার বাবা তিন বছর আগে ত্যাজ্যপুত্র করে দিয়েছে। আমি ৬টি দলিলমূলে জমি কিনেছি। আমার দলিল আটকে রেখেছে আমার বাবা। আমাকে আমার দলিলের সম্পত্তিতে যেতে দিচ্ছে না। আমি এর বিচার চাই।

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, বাবা-মাকে মারধরের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago