কাশিয়ানীতে দু’পক্ষের সংঘর্ষ হাসপাতালে রোগী ও কর্মচারীর ওপর হামলা

কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে পূর্বশত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে দ্বিতীয় দফা হামলার শিকার হয়েছেন সাবেক এক ইউপি সদস্য ও তাঁর ছেলে। এ সময় ঠেকাতে গিয়ে আহত হয়েছেন হাসপাতালের এক কর্মচারী ও আহত রোগীর স্বজনরা।

শনিবার (১৭ জুন) দুপুরে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের গেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে কাশিয়ানী সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জামাল শেখ ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমানের মধ্যে দ্বন্দ চলছিল। এরই জের ধরে শনিবার সকালে জামাল শেখ সাবেক ইউপি সদস্য মিজানকে মারধর করে। পরে খবর পেয়ে মিজানের লোকজন জামাল ও তার লোকজনকে মারধর করে। এক পর্যায় দু’পক্ষের লোকজন ঢাল-সড়কি ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে আহত মিজানুরের সমর্থক সাবেক ইউপি সদস্য আব্দুস ছত্তার (৫৫) ও তার ছেলে আব্দুল্লাহকে (২৫) চিকিৎসার জন্য কাশিয়ানী হাসপাতালে নিয়ে যান স্বজনরা। জরুরী বিভাগের সামনে পৌঁছালে ইউপি সদস্য জামাল ও তার লোকজন ফের অতর্কিত হামলা চালায় তাদের বাপ-বেটার ওপর। হাসপাতালের কর্মচারী নাদিম হোসেন ঠেকাতে গেলে তার ওপরও হামলা চালায় ইউপি সদস্য জামাল শেখ ও তার লোকজন। বাকি আহতরা কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

আহত কর্মচারী (ওয়ার্ড মাস্টার) নাদিম হোসেন বলেন, হাসপাতালের জরুরী বিভাগের সামনে বয়স্ক একজন লোককে কিছু লোকজন সংঘবদ্ধ হয়ে বেধড়ক মারধর করছে। বিষয়টি দেখে খারাপ লাগল। ঠেকাতে গেলে তারা আমাকেও মারধর শুরু করে। বিষয়টি আমি আমার স্যারকে জানিয়েছি।

এ বিষয়ে ইউপি সদস্য জামাল শেখের সাথে কথা হলে তিনি হাসপাতালের মধ্যে হামলার ঘটনার কথা অস্বীকার করেন।

কাশিয়ানী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জরুরী বিভাগের গেটের সামনে রোগী ও আমার হাসপাতালের একজন কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আমি বিষয়টি থানার ওসিকে জানিয়েছি।

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমান ও সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোন পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago