গোপালগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা। এ সময় প্রেমিকা হুমকি দিয়েছেন, প্রেমিক যদি তাকে বিয়ে না করে, তাহলে আত্মহত্যা করবেন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার টুপুরিয়া গ্রামের মিজানুর রহমান মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লার (২৫) সঙ্গে ভুক্তভোগী তরুণীর তিন বছরের প্রেমের সম্পর্ক। এর মধ্যে, বিয়ের প্রলোভনে ওই তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন ইব্রাহিম।

সম্প্রতি ইব্রাহিম মোল্লাকে বিয়ে দেওয়ার জন্য তার পরিবার অন্যত্র পাত্রী দেখেন। এ খবর জানার পর গতকাল সন্ধ্যায় ইব্রাহিম মোল্লার বাড়িতে অবস্থান নেন প্রেমিকা। এরপরেই ইব্রাহিম মোল্লা ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যান। বর্তমানে ভুক্তভোগী ইব্রাহিম মোল্লার চাচার ঘরে অবস্থান করছেন।

ভুক্তভোগী তরুণী বলেন, ‘তিন বছর ধরে ইব্রাহিম মোল্লার সঙ্গে প্রেম করছি। এ সময় বিয়ের প্রলোভনে একাধিকবার তিনি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। ইব্রাহিম মোল্লা বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো।’

ইব্রাহিম মোল্লার চাচি রাজিয়া বেগম বলেন, ‘মেয়েটি দুইদিন ধরে আমাদের বাড়িতে অবস্থান করছে। তবে এই সময়ের মধ্যে সে কিছুই খায়নি। তাকে খাওয়ানোর অনেক চেষ্টা করেছি। এভাবে না খেয়ে থাকলে সে অসুস্থ হয়ে পড়বে। আমরা মেয়ের বাবাকে বলেছি, তিনি যেন তার মেয়েকে বুঝিয়ে বাড়ি নিয়ে যায়।’

ভুক্তভোগীর বাবা বলেন, ‘ইব্রাহিম মোল্লা যে কাজ করেছে তাতে সমাজে আমার মুখ দেখানোর অবস্থা নেই। আমি চাই সে আমার মেয়েকে বিয়ে করুক। তা না করলে আমি আইনের আশ্রয় নিবো।’

ইব্রাহিম ও তার পরিবারের লোকজন পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মোকছেদ আলী শেখ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি বিস্তারিত জেনে সামাজিক ভাবে ফয়সালার চেষ্টা করবো।’

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago