আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকের চাপায় ভ্যানচালকসহ দু’জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক যাত্রী।
সোমবার (২০ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার মধুমতি ব্রিজ বাইপাস সড়কের বরাশুর (কালনা ফেরিঘাট সড়ক) এলাকায় এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান সাদেকুল ইসলাম ‘আজকের কাশিয়ানী’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পারকরফা গ্রামের ভ্যানচালক ইকরাম শেখ (৫৫) ও একই ইউনিয়নের শংকরপাশা গ্রামের ভ্যানযাত্রী আহাদ সরদার (৪৫)। আহত যাত্রী শংকরপাশা গ্রামের চুন্নু সরদারকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই সাদেকুল ইসলাম বলেন, ইকরাম শেখ নড়াইলের লোহাগড়া থেকে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। পথে বরাশুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইকরাম শেখ মারা যান এবং ভ্যানের দুই যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আহাদ সরদারকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে কাশিয়ানী হাসপাতালে ভর্ভি করা হয়েছে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…