নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মুন্নি খানম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহুতি দিয়েছে।
আজ শনিবার (২৫ মার্চ) সকাল পৌনে ৮ টার দিকে কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকায় রেলক্রসিং এ ঘটনা ঘটে।
সে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ এলাকার পান্নু শেখের মেয়ে এবং মালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফিরোজ আলম তার পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, মেয়েটি পাশ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ থেকে কাশিয়ানী উপজেলার খায়েরহাট মদিনাপাড়া বোনের বাড়িতে যাচ্ছিলো। বেলতলা রেলক্রসিং পার হওয়ার সময় গোপালগঞ্জ হতে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে, স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের আবির নামে এক ছেলের সাথে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। ওই ছেলের সাথে দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলার পর মেয়েটি ট্রেনের নিচে ঝাঁপ দেয়।মেয়েটির ফোনের ডায়াল রিং-এ ওই ছেলেটির নম্বর পাওয়া গেছে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…