কাশিয়ানীতে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বোরো ধান ও সিদ্ধ চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (২২ মে) বেলা ১২ টার দিকে উপজেলার রামদিয়া খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। এ বছর উপজেলায় ৬৯১ মেট্রিক টন বোরো ধান ও ২৭৩ মেট্রিক টন চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ।

ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, বেথুড়ী ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান মিয়া, রামদিয়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন, শাহ আব্দুল মান্নান, মো. মনিরুল ইসলাম বিশ্বাস ও বিভিন্ন রাইস মিল মালিকেরা।

উপজেলার ১২টি রাইস মিল থেকে ২৭৩ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। কৃষক পর্যায় থেকে সরাসরি ৬৯১ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে বলে খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago