নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় আজিজুল হাকিম নামে (২৫) একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
শনিবার (২০ মে) রাত ৮ টার সময় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ‘মা’ ফিলিং স্টেশনের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোটরসাইকেল চালক আজিজুল হাকিম নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরকাকলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। নিহতের মরদেহ ভাঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…