পরশ উজির:- স্ত্রীর যৌতুক মামলায় দু’বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (১৮ মে) দিবাগত রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবগাতি জোনাসুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. মফিজ শেখ উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত করম আলী শেখের ছেলে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম জানান, ২০১৩ সালে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় গোপালগঞ্জের বিজ্ঞ আদালত মফিজ শেখকে দু’বছরের কারাদণ্ডাদেশ দেন।
তিনি আরো জানান, রায় ঘোষণার সময় মফিজ শেখ আদালতে উপস্থিত ছিলেন না। এরপর থেকে নয় বছর তিনি আত্মগোপনে ছিলেন। পরে উপজেলার শিবগাতি জোনাসুর এলাকায় অভিযান চালিয়ে রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৯ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…