কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে রডবাহী একটি নসিমনের চাপায় তাহেরা শেখ নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কোড়ামারি এলাকার বাথানডাঙ্গা-খান্দারপাড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু তাহেরা কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কোড়ামারি গ্রামের মিরাজুল শেখের মেয়ে।
ওসি মো. জিল্লুর রহমান জানান, সন্ধ্যায় তিন বছরের শিশু তাহেরা বাড়ির পাশের বাথানডাঙ্গা-খান্দারপাড় সড়ক পার হচ্ছিল। এসময় রডবোঝাই দ্রুতগামী একটি নসিমন শিশুটিকে চাপা দেয়।
এতে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম বলেন, শিশু তাহেরাকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই ওই শিশু মারা যায়। পরে খবর দিলে মুকসুদপুর থানা পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…